|
ওসাকা ফেস্টিভ্যালে মেহজাবীনের 'সাবা'
নতুন সময় ডেস্ক
|
![]() ওসাকা ফেস্টিভ্যালে মেহজাবীনের 'সাবা' এ প্রসঙ্গে তিনি বলেন, 'গত বছর আমাদের সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কারণে সরে আসি। ভেবেছিলাম, দুই ঈদের মাঝামাঝি সময়ে দেব। সেটাও হয়তো সম্ভব হবে না। আমরা জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে সিনেমাটি রিলিজ দিতে চাই।' দুই যুগ আগে ঘটা একটি সড়ক দুর্ঘটনায় আহত হয় ১২ বছরের এক কিশোরী ও তার মা। কিশোরীটি সেই ঘটনায় মানসিকভাবে আঘাত পায় আর মায়ের সঙ্গী হয় হুইলচেয়ার। এই দুর্ঘটনা-পরবর্তী পরিস্থিতি নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। আর মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী। গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে রয়েছেন মোস্তফা মনুওয়ার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
