|
ঠাকুরদীঘি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৮ হাজার টাকা অর্থদণ্ড
নতুনসময় প্রতিনিধি
|
![]() ঠাকুরদীঘি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৮ হাজার টাকা অর্থদণ্ড ৬ই মার্চ বৃহস্পতিবার পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের ধারাবাহিক বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী মেজিস্ট্র্যাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইনামুল হাসান। এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় ৫ জনকে যথাক্রমে মোহাম্মদ মিয়া স্টোরকে ২ হাজার, মাস্টার স্টোরকে ১০ হাজার, হোসেন স্টোরকে ২ হাজার, মাওলানা স্টোরকে ৩ হাজার, এবং সরওয়ার স্টোরকে ১ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করা ইত্যাদি বিষয় নিশ্চিত করবার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
শ্রীবরদীতে মামলার মিথ্যা প্রতিবেদন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি
মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি
