|
সাইদুল হত্যা মামলার পলাতক ৩ আসামী গ্রেফতার
মোস্তফা আল মাসুদ, বগুড়া
|
![]() সাইদুল হত্যা মামলার পলাতক ৩ আসামী গ্রেফতার তৎক্ষণাৎ সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করাকালীন অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় রেফার্ড করেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০/০১/২০২৫ রাতে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মামলা নং- ২৫, তারিখ-৩০/০১/২০২৫ ইং ধারা- ৪৪৭/৩২৩ /৩০২/৫০৬/১১৪ দঃ বিঃ দায়ের করেন। র্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে, উক্ত মামলার পলাতক আসামী বগুড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিক্তিতে অধিনায়ক র্যাব-১২ মহোদ্বয়ের দিকনির্দেশনায় গত বুধবার ৫ মার্চ র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং র্যাব-১, সিপিএসসি গাজীপুর এর যৌথ অভিযানে বগুড়া গাবতলী উপজেলার পেরিরহাট বাজার এর পার্শ্ব এলাকা থেকে হত্যা মামলার এজাহার নামীয় ২ নং পলাতক আসামী মোঃ আয়নাল ইসলাম (৩২), পিতাঃ মোঃ শহিদুল ইসলাম, সাং জয়হার, থানাঃ পাঁচবিবি, জেলাঃ জয়পুরহাট’কে গ্রেফতার করা হয়। একই তারিখ রাত আনুমানিক ২.১০ মিনিটে বগুড়া শাজাহানপুর উপজেলার বেতগাড়ী বাইপাস মোর এলাকায় অভিযান পরিচালনা করে ৩ নং আসামী মোঃ আল-আমিন (২৮), পিতাঃ মোঃ শহিদুল ইসলাম, সাং জয়হার, থানাঃ পাঁচবিবি, জেলা জয়পুরহাট’কে গ্রেফতার করা হয় এবং ৪ নং আসামী’কে রাত ৪.১৫ মিনিটে বগুড়া শাজাহানপুর উপজেলার গন্ডপারা থেকে মোছা: জহুরা বেগম (৪৫) স্বামী মোঃ শহিদুল ইসলাম, সাং জয়হার, থানাঃ পাঁচবিবি, জেলা জয়পুরহাট’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
