|
রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের ফুটপাত উচ্ছেদ অভিযান
শরীফ হোসেন , নারায়ণগঞ্জ
|
![]() রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের ফুটপাত উচ্ছেদ অভিযান অভিযানে অবৈধভাবে পার্কিং করা বাস,প্রাইভেটকার, শরবতের দোকান, ভাসমান কসমেটিকসের দোকান ও কাঁচামালের দোকানসহ সকল প্রকার দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাতে বসা চৌকি, ভ্যানগাড়ি সহ সকল প্রকার স্থাপনা জব্দ করে ট্রাকে তোলে নিয়ে যাওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম বলেন, যানজট নিরসন এবং ফুটপাতে পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আরো উপস্থিত ছিলেন , গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনছার্স ইন্সপেক্টর মিজানুর রহমান সহ উপজেলা পরিষদের সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। #### |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
