|
সাতকানিয়ায় অবৈধ তেল বাজারজাত : ব্যাবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড
নতুনসময় প্রতিনিধি
|
![]() সাতকানিয়ায় অবৈধ তেল বাজারজাত : ব্যাবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড ৫ই মার্চ বুধবার বেলা ২.৩০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়ার দেওদিঘী বাজারের পূর্ব পাশে একটি বাসায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানে বাসার একটি কক্ষে তেলের ২টি ট্যাংক সহ প্রায় ৩৫০০ লিটার খোলা ও বোতলজাত তেল পাওয়া যায় যার মোড়কে বিএসটিআই এর অনুমোদন সহ পণ্যের মোড়কের জন্য নির্ধারিত তথ্যসমূহ অনুপস্থিত। বাসার কক্ষসমূহে সয়াবিন তেল অস্বাস্থ্যকর পরিবেশে ওজনে কম দিয়ে অবৈধ প্রক্রিয়ায় প্যাকেজিং করে রুপচান নামে সাতকানিয়ার বিভিন্ন দোকানে সাপ্লাই করা হয়। কক্ষগুলোতে প্রায় ৬৮০০টি এক ও ২ লিটার এর খালি প্লাস্টিক বোতল ও লেবেল সহ ড্রামে তেল পাওয়া যায়। বাসাটি থেকে ৩৫০০ লিটার পরিমাণ তেলের বোতল জব্দ করা হয় এবং তিনটি কক্ষে খালি বোতল সমূহ, তেলের ড্রাম, মোটর সহ সিলগালা করে দেয়া হয়। অভিযানে উক্ত বাসায় তেলের ব্যবসা পরিচালনাকারী মো: ইউনুস(৪৮), পিতা- আবদুল হামিদ, সাং- পশ্চিম গাটিয়াডেংগা, ওয়ার্ড ০৯, এওচিয়া কে হাতেনাতে আটক করা হয় এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তেলের ব্যবসার সাথে জড়িত অপর একজন মো: ইসাহাক(৪২), পিতা- আব্দুল হামিদ, সাং- পশ্চিম গাটিয়াডেংগা,ওয়ার্ড ০৯, এওচিয়া এবং বাড়ির মালিক মো: নাসির উদ্দীন (৪৫), পিতা- মৃত মফজুল আহমেদ, ওয়ার্ড-০৪,এওচিয়া, সাতকানিয়া এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জন্য স্যানিটারি ইন্সপেক্টর কে নির্দেশনা দেয়া হয়। অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর জনাব সরোয়ার কামাল, সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন পারভেজ সহ তার টিম, সাতকানিয়া থানার পুলিশ সদস্য বৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি
কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি
শ্রীবরদীতে মামলার মিথ্যা প্রতিবেদন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
