|
‘ডন ৩’ করা হচ্ছে না কিয়ারার
নতুন সময় ডেস্ক
|
![]() ‘ডন ৩’ করা হচ্ছে না কিয়ারার বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন’। যেখানে এর আগে কারিনা-প্রিয়াংকার মতো বড় তারকাদের অভিনয় করতে দেখা যায়। এবার এই ফ্র্যাঞ্চাইজিতে অনেক প্রতিযোগিতা করে নাম লেখান কিয়ারা আদভানি। যার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধার সুযোগ হয় রণবীর সিংয়ের সঙ্গে। এবার জানা গেল সিনেমাটি তিনি আর করছেন না। অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি সিনেমাটির প্রস্তাব নাকচ করে দিয়েছেন এই নায়িকা। কিয়ারা বর্তমানে ‘টক্সিক’ এবং ‘ওয়ার ২’ সিনেমার শুটিং শেষ করতে ব্যস্ত। এরপরই মাতৃত্বকালীন বিরতি নিতে চাইছেন অভিনেত্রী। কারণ প্রেগন্যান্সি পর্বটা তিনি পরিবারের সঙ্গেই কাটাতে চান। আর অভিনেত্রীর সিদ্ধান্তকে সসম্মানে মেনে নিয়েছেন নির্মাতারা। এদিকে ইতোমধ্যেই ‘ডন ৩’র জন্য নতুন নায়িকা খোঁজা শুরু হয়েছে। অন্যদিকে, ২০২৬ সালে ‘ধুম ৪’র শুটিং শুরু করবেন কিয়ারা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি
কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি
শ্রীবরদীতে মামলার মিথ্যা প্রতিবেদন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
