|
কেবল ডায়েটে পরিবর্তন এনেই ৫০ কেজি ওজন কমিয়েছেন এই নারী
নতুন সময় ডেস্ক
|
![]() কেবল ডায়েটে পরিবর্তন এনেই ৫০ কেজি ওজন কমিয়েছেন এই নারী সুস্মিতা জানান, তার বাগদান হওয়ার পর অনেকেই তাকে কটাক্ষ করতেন ওজন নিয়ে। তবে হবু স্বামী তাকে সবসময় উৎসাহ দিয়েছেন। সঙ্গীর সমর্থন পেয়েই তিনি আটঘাট বেঁধে নামেন ওজন কমানোর উদ্দেশ্যে। সুস্মিতা অবশ্য ধৈর্য্য ধরে দৈনন্দিন জীবনযাত্রায় শুধুমাত্র খাদ্য তালিকাগত পরিবর্তন এনেই ওজন কমিয়েছেন। প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর পনির যোগ করেছেন তিনি। এছাড়া বাড়িতে রান্না করা খাবার খাওয়ার উপর মনোযোগ দিয়েছেন। বাসা থেকে খাবার নিয়ে যেতেন অফিসে। প্রতিদিন কী কী খেতেন তিনি সেগুলো জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়- ১. পালং শাকের স্যুপ ২. ফুলকপি এবং পনিরের সবজি ৩. দই তড়কা ৪. পনির এবং ক্যাপসিকাম সতে ৫. পনির টিক্কা মসলা ৬. বেগুনের পিৎজা ৭. সবজির সাথে গ্রেট করা পনির দিয়ে রুটি ৮. মালাই পেঁয়াজ পনির ওজন কমানোর পরে নিজের বেশ কিছু শারীরিক সমস্যা থেকেও মুক্তি পেয়েছেন বলে জানান সুস্মিতা। পিসিওডি, থাইরয়েড, সার্ভিকাল (ঘাড়/মেরুদণ্ডের ব্যথা), শ্বাসকষ্ট এবং পিগমেন্টেশনের উন্নতি হয়েছে বলে জানান তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
