ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
হাদিস পোস্ট দিয়ে কী বার্তা দিলেন জাফর ইকবাল?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 12 February, 2025, 11:25 AM

হাদিস পোস্ট দিয়ে কী বার্তা দিলেন জাফর ইকবাল?

হাদিস পোস্ট দিয়ে কী বার্তা দিলেন জাফর ইকবাল?

দেশের আলোচিত লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মুহাম্মদ জাফর ইকবাল গতকাল (১১ ফেব্রুয়ারি) তার ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন। পোস্টে তিনি হাদিস উদ্ধৃত করে বর্তমান পরিস্থিতি নিয়ে তার আক্ষেপ প্রকাশ করেন।

জাফর ইকবাল তার পোস্টে সহিহ মুসলিম হাদিস গ্রন্থের উদ্ধৃতি দিয়ে লেখেন, “একদল তরুণের আবির্ভাব ঘটবে, যারা চিন্তায় হবে অপরিণত। তারা সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু করবে সবচেয়ে ঘৃণ্য কাজ। তারা এত বেশি ধর্ম পালন করবে, যার কাছে মুসলমানদের ইবাদত তুচ্ছ বলে মনে হবে। তারা মানুষকে কোরআনের কথা বলবে, কিন্তু তা হবে কেবল তাদের মুখের কথা। অর্থাৎ, তারা এর মর্মার্থ কিছুই বুঝবে না, কেবল বেছে বেছে কিছু অংশ নিয়ে আওড়াবে। আর এরাই হচ্ছে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট।” তিনি উল্লেখ করেন, এই হাদিস সহিহ মুসলিমের চতুর্থ খণ্ডের ৪০৭ নম্বর পৃষ্ঠায় লিপিবদ্ধ রয়েছে।

জাফর ইকবাল এ পোস্টের মাধ্যমে সম্প্রতি অমর একুশে বইমেলায় সংঘটিত একটি সহিংসতার ঘটনার প্রতি ইঙ্গিত করেন। সহিংসতার ঘটনা জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ঘটে, যা পরে একটি ভারতীয় সংবাদমাধ্যম ভুলভাবে "জঙ্গি হামলা" হিসেবে প্রচার করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই ড. জাফর ইকবাল এ আক্ষেপ প্রকাশ করেন।

তার পোস্টে বর্তমান প্রজন্মের একটি অংশের প্রতি হতাশা এবং সমাজে ধর্মের অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ পায়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status