ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সংসদ সদস্যদের বেতন বাড়লো ১৩৮ শতাংশ, জামায়াতের সমালোচনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 February, 2025, 11:09 AM

সংসদ সদস্যদের বেতন বাড়লো ১৩৮ শতাংশ, জামায়াতের সমালোচনা

সংসদ সদস্যদের বেতন বাড়লো ১৩৮ শতাংশ, জামায়াতের সমালোচনা

পাকিস্তানের জাতীয় পরিষদে সংসদ সদস্যদের বেতন ও ভাতা সম্পর্কিত বিল-২০২৫ পাস হয়েছে। এর মাধ্যমে মূলত এমপিদের বেতন বাড়বে ১৩৮ শতাংশ। বিলটিতে সংসদ সদস্যদের বেতন দুই লাখ ১৮ হাজার রুপি থেকে বাড়িয়ে পাঁচ লাখ ১৯ হাজার করার প্রস্তাব রয়েছে। এর আগে বিলটি সিনেটে পাস হয়। এখন রাষ্ট্রপতির অনুমোদনের জন্য অপেক্ষা করছে।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর আইন প্রণেতা রোমিনা খুরশিদ আলম বিলটি উত্থাপন করেন। এতে বিরোধী দল বা সরকারি দলের আইন প্রণেতারা কোনো আপত্তি তোলেননি।

যদিও জামায়াত-ই-ইসলামী (জেআই) এর আমির হাফিজ নাঈমুর রহমান সংসদ সদস্যদের বেতন বৃদ্ধির অনুমোদনের তীব্র সমালোচনা করেছেন এবং এটিকে অর্থনৈতিক দুর্দশার মধ্যে জনসাধারণের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন।

এর আগে ২৬ জানুয়ারি জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে জাতীয় পরিষদের অর্থ কমিটি বিলটি অনুমোদন করে।

ডিসেম্বরে পাঞ্জাব বিধানসভায়ও একটি সংশোধনী বিল পাস করা হয়। যার মাধ্যমে নির্বাচিত সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, সংসদীয় সচিব, বিশেষ সহকারী ও উপদেষ্টাদের আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status