ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
হতাশ মাধুবালার পরিবার, সনিকে আইনি নোটিশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 February, 2025, 7:28 PM

হতাশ মাধুবালার পরিবার, সনিকে আইনি নোটিশ

হতাশ মাধুবালার পরিবার, সনিকে আইনি নোটিশ

আগামী ১৪ ফেব্রুয়ারি মাধুবালার ৯২তম জন্মবার্ষিকী। এদিনটি হিন্দি সিনেমার মহানায়িকার ভক্তরা প্রয়াত তারকার সৌন্দর্য ও চিরকালীন আকর্ষণকে ধারণ করে জমকালো আয়োজনে উদযাপন করবেন। মাধুবালার ছোট বোন মধুর ব্রিজ ভূষণ বলেছেন, ‘এ দিনটা আমার এবং পরিবারের জন্য অত্যন্ত বিশেষ দিন।

১৯৫০ ও ৬০-এর দশকে মাধুবালা তার অসাধারণ প্রতিভা ও অপরূপ সৌন্দর্যে চলচ্চিত্র জগতের শীর্ষে ছিলেন। সেই সময় থেকেই মাধুবালা এবং তার জীবন সবসময়ই আলোচনার তঙ্গে ছিল। গত বছর মার্চে সনি পিকচার্স মাধুবালার জীবনের উপর একটি বায়োপিক তৈরির ঘোষণা দেয়। চলচ্চিত্র মহলে এটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

তবে ফিল্মটির সম্পর্কে এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি। এজন্য সনি পিকচার্সকে আইনি নোটিশ দিতে যাচ্ছেন মধুবালার বোন।

তিনি জানান, এখন ২০২৫ সাল, আমরা গত বছরের মে মাসে সনি পিকচার্সের সাথে চুক্তি স্বাক্ষর করেছি ছবিটির ব্যাপারে। কিন্তু এখনো কোনো অগ্রগতি বা আপডেট পাইনি। আমি অত্যন্ত হতাশ। সনি পিকচার্সের কাছ থেকে স্পষ্ট উত্তর পাচ্ছি না। আমি একাধিকবার তাদের কাছে ইমেইল পাঠিয়েছি। কিন্তু তারা কোনো জবাব দেয়নি।

মাধুর জানান, তিনি তার আইনি দলের মাধ্যমে সনি পিকচার্সকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। তিনি বলেন, ‘আমি অত্যন্ত হতাশ। আমি বৃদ্ধ বয়সে রয়েছি। যে কোনো অপেক্ষা আমাকে অস্থির করে রাখে। আর সেটা যখন হয় আমার বোনকে ঘিরে তখন তা আরও বেশি ভাবনায় ফেলে দেয় আমাকে। কেন তারা এমন নিরব হয়ে আছে আমি জানিনা। তবে আমি বেঁচে থাকলে আমার বোনের জীবনী নির্মাণের জন্য যা করা প্রয়োজন সবই করব। মাধুবালা যেমন একজন সুপারস্টার ছিলেন তেমনই ছিলেন একটি পরিবারের মেয়ে। তিনি সাধারণ জীবনকে ভালোবাসতেন। আমি আশা করি, তাকে নিয়ে সিনেমাটি দ্রুত শুরু হবে এবং আমি আমার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে দেখব।

মাধুর স্পষ্টভাবে জানান, মাধুবালার জীবন নিয়ে কেউ অনুমতি ছাড়া যেন কোনও সিনেমা বা শো তৈরি করার চেষ্টা না করেন। এটি হবে অন্যায়। এমনটি হলে ব্যবস্থা নেয়া হবে।

সেইসঙ্গে তিনি মন খারাপ করে জানান, ‘কিছু লেখালেখি এবং অনলাইন কন্টেন্টে মধুবালাকে খারাপভাবে উপস্থাপন করা হয়েছে। এটা আমাকে ব্যথিত করেছে। সবাই দয়া করে আরেকটু সচেতন থাকবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status