ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে ক্যামেরা অপসারণের সিদ্ধান্ত
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Tuesday, 11 February, 2025, 7:25 PM

ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে ক্যামেরা অপসারণের সিদ্ধান্ত

ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে ক্যামেরা অপসারণের সিদ্ধান্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ কর্তৃক সিসি টিভি ক্যামেরা স্থাপনের জেরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক বিজিবির জোড়ালো অবস্থান ও তীব্র প্রতিবাদের মুখে সীমান্ত থেকে সিসি টিভি ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে  ঝাকুয়াটারী জোড়া মসজিদের নিকটে বাংলাদেশ পার্শ্বে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য গত ১০ ফেব্রুয়ারি বিজিবি’র কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দিয়াডাংগা বিওপির দায়িত্বপূর্ণ পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী ঝাকুয়াটারী নামক এলাকায় সীমান্ত পিলার ৯৭৮/৯-এস এর নিকটে সীমান্ত শূন্য লাইনে ভারতের অভ্যন্তরে ঝাকুয়াটারী জোড়া মসজিদ নামক স্থানে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়লজোড়া ক্যাম্পের সদস্যরা ইউক্যালিপটাস গাছের সাথে বাংলাদেশের দিকে মুখ করে একটি সিসি ক্যামেরা স্থাপন করে। বিষয়টি বিজিবির নজরে আসলে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারকে পতাকা বৈঠকের আহ্বান করেন। এরই ধারাবাহিকতায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঝাকুয়াটারী জোড়া মসজিদ ও সিসিটিভি ক্যামেরা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার জানান, শূন্য লাইনে নির্মিত জোড়া মসজিদ এলাকার নিরাপত্তা বিষয়টি বিবেচনা করে বর্ণিত সিসি ক্যামেরাটি স্থাপন করা হয়েছে। প্রতি উত্তরে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান স্থাপনকৃত সিসি ক্যামেরা স্থাপনের ব্যাপারে জোরালো প্রতিবাদ জানান এবং অবিলম্বে সিসি ক্যামেরা খুলে ফেলার জন্য আহ্বান জানান। বিজিবির জোরালো অবস্থানের কারণে ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার সিসিটিভি ক্যামেরাটি খুলে ফেলার বিষয় আশ্বস্ত করেন।

এছাড়াও পতাকা বৈঠকে জোড়া মসজিদ এলাকায় শূন্য লাইনে নির্মিত টিনের স্থাপনা খুলে ফেলতে এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরী না করাসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদির উপর আলোচনা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status