ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
ভুরুঙ্গামারী সীমান্তে শূন্যরেখায় বিএসএফ’র সিসি ক্যামেরা স্থাপন: বিজিবির প্রতিবাদ
এফ কে আশিক, ভুরুঙ্গামারী
প্রকাশ: Monday, 10 February, 2025, 7:28 PM

ভুরুঙ্গামারী সীমান্তে শূন্যরেখায় বিএসএফ’র সিসি ক্যামেরা স্থাপন: বিজিবির প্রতিবাদ

ভুরুঙ্গামারী সীমান্তে শূন্যরেখায় বিএসএফ’র সিসি ক্যামেরা স্থাপন: বিজিবির প্রতিবাদ

কুড়িগ্রাম ভুরুঙ্গামারীর দক্ষিণ বাঁশজানী সীমান্তে শূণ্য রেখায় গভীর রাতে সিসি ক্যামেরা স্থাপন করেছে ভারতীয় বিএসএফ। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

রবিবার গভীর রাতে ছোট গাড়ল ঝড়া ক্যাম্পের ভারতীয় বিএসএফ সদস্যরা ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তের ৯ এস এর ৯৭৮ নম্বর আর্ন্তজাতিক সীমানা পিলারের পাশে শূণ্য রেখায় একটি ইউক্লিপটাস গাছে একটি সিসি ক্যামেরা স্থাপন করে।

সোমবার ভোরে ফযরের নামাজ আদায় করে স্থানীয় মুসল্লীরা দেখতে পান বাংলাদেশের দিকে তাক করে একটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিষয়টি বিজিবেকে জানালে বিজিবি বিএসএফকে ডেকে প্রায় টানা দেড় ঘন্টা আলোচনা করে এর কড়া প্রতিবাদ জানান এবং সিসি ক্যামেরা দ্রুত অপসারণ করতে বলেন। তবে এ নিয়ে বিজিবি -বিএসএফের একাধিক আলোচনা হলেও সন্ধা পর্যন্ত ক্যামেরা খুলে নিয়ে যায়নি বিএসএফ।

স্থানীয়রা জানান, দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী সীমান্তে স্থাপিত ২শ বছরের পুরাতন আলোচিত দুই দেশের এক মসজিদটি পুন: নির্মাণ চলছে। এই মসজিদকে ঘিরে বিএসএফ মসজিদের সন্নিকটে রাতের আধাঁরে সিসি ক্যামেরা স্থাপন করেছে। যেটি আমাদের নিরাপত্তার সংকট সৃষ্টি করেছে।

দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী জামে মসজিদের সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক কফিলুর রহমান জানান, আমাদের এই মসজিদটিতে ভারত বাংলাদেশের মানুষ একি জামাতে নামাজ পড়েন। মসজিদটি আমাদের পূর্বপুরুষ স্থাপন করেছেন। দেশভাগের সময় গ্রামের মাঝ দিয়ে সীমান্ত রেখা টানা হলেও আমাদের সম্পর্ক ভাগ হয়নি। তখন থেকে আমরা একসাথে একই মসজিদে নামাজ পড়ি। মসজিদটি পুরাতন হয়ে গেলেও নতুন করে স্থাপনের উদ্যোগ নেয়া হয়। এতে বিএসএসফ দফায় দফায় বাঁধা দেয়। তাদের বাঁধার মুখে দুই বছর বছর থেকে মসজিদের কাজ বন্ধ রয়েছে। এবার রাতের আধাঁরে তারা সিসি ক্যামেরা লাগিয়ে গেছে। এতে আমাদের মাঝে নিরাপত্তাহীনতা ও আতংক বিরাজ করছে।

কুড়িগ্রাম ২২ বিজিবির পরিচালক লে: কর্ণেল মাসুদুর রহমান জানান, শূণ্য রেখায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে বিএসএফকে তাৎক্ষনিক প্রতিবাদ জানানো হয়েছে। এ নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছে, তারা ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছেন।






পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status