ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অভিষেক-ঐশ্বরিয়ার কন্যাকে নিয়ে ভুয়া তথ্য, আদালতে আরাধ্যার অভিযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 4 February, 2025, 4:22 PM

অভিষেক-ঐশ্বরিয়ার কন্যাকে নিয়ে ভুয়া তথ্য, আদালতে আরাধ্যার অভিযোগ

অভিষেক-ঐশ্বরিয়ার কন্যাকে নিয়ে ভুয়া তথ্য, আদালতে আরাধ্যার অভিযোগ

অভিষেক-ঐশ্বরিয়ার কন্যাকে নিয়ে ভুয়া তথ্য, আদালতে আরাধ্যার অভিযোর আগে থেকেই তারকা। তাকে নিয়ে প্রায়ই গণমাধ্যমে সংবাদের শিরোনাম হয়। তার বয়স এখন ১৩ বছর। বলিউড শাহেন শাহ অমিতাভের এ নাতনিকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহল বরাবরই তুঙ্গে ছিল।

কিন্তু এবার আরাধ্যাকে নিয়ে মিডিয়ায় ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হচ্ছে। এ অভিযোগে জানাতে দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন আরাধ্যা বচ্চন। অভিযোগ বলা হয়েছে, আরাধ্যা বচ্চনের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের মিথ্যা, ভুয়া ও বিভ্রান্তিকর খবর ছড়িয়ে রয়েছে সোশ্যাল মিডিয়াসহ নেটদুনিয়ার নানান প্ল্যাটফর্মে। সেই অভিযোগের প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট নোটিশ জারি করেছে। আগামী ১৭ মার্চ এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছ।

এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে, দিল্লি হাইকোর্ট একাধিক ইউটিউব চ্যানেলকে আরাধ্যার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দেয়। আদালত জানায়, প্রতিটি শিশু, তা সে তারকা সন্তান হোক কী সাধারণ, প্রত্যেকের অধিকার আছে সম্মান পাওয়ার। যেকোনো শিশুর স্বাস্থ্য সংক্রান্ত ভুয়া খবর ছড়ানো ভারতীয় আইনে অপরাধ। একাধিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত ২৪টি ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status