|
সিইউজের নতুন সভাপতি রিয়াজ হায়দার, সম্পাদক সবুর
নতুন সময় প্রতিবেদক
|
![]() সিইউজের নতুন সভাপতি রিয়াজ হায়দার, সম্পাদক সবুর চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে'র নির্বাচনে বিপুল ভোটে দৈনিক দেশবার্তার আঞ্চলিক সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের সদ্য সাবেক বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী সভাপতি এবং আজকের পত্রিকার ব্যুরো প্রধান সবুর শুভ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে মোট ৪৪২ সদস্যের মধ্যে ৩৯১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। গত ৫ আগস্ট এর পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আওতাভুক্ত এই প্রথম কোন সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হলো। অভূতপূর্ব উচ্ছ্বাসমূখরতা ও নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে ঘোষিত ফলাফলে সভাপতি পদে দৈনিক দেশবার্তার আঞ্চলিক সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী ভোট পেয়েছেন ২৩০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার ম. শামসুল ইসলাম পেয়েছেন ১৫৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার ব্যুরোপ্রধান সবুর শুভ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হামিদ উল্লাহ পেয়েছেন ১৬৪ ভোট। এছাড়া রুবেল খান পেয়েছেন ৩১ ভোট। কমিটির নবনির্বাচিত অন্যরা হলেন - সিনিয়র সহ-সভাপতি দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সাবেক সিনিয়র সহ- সম্পাদক স ম ইব্রাহিম, সহ-সভাপতি দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি ও ব্যুরোপ্রধান সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, অর্থ সম্পাদক বাংলানিউজের সিনিয়র ফটোজার্নালিস্ট সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো ইনচার্জ সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট মিনহাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম। নবনির্বাচিত সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এর আগে বিএফইউজে - বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের চট্টগ্রাম থেকে সহ সভাপতি নির্বাচিত হয়েছিলেন । মুক্তিযোদ্ধার সন্তান রিয়াজ হায়দার চৌধুরী এর আগে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন -সিইউজে'র সর্বোচ্চ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন । এরও আগে দুই দফায় সাধারণ সম্পাদক ও দুই দফায় সাংগঠনিক সম্পাদক ছিলেন। পেশাজীবী সাংবাদিকদের এই নেতা চট্টগ্রামের পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদকও। 'শ্রেষ্ঠ সংগঠক' হিসেবে ২০২০ ইংরেজি সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ( চসিক) কর্তৃক একুশে পদক প্রাপ্ত সাংবাদিক নেতা রিয়াজ হায়দার চৌধুরী চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যও ছিলেন। এদিকে আজ কিংবা আগামীকাল সুবিধামতো সময়ে নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে গতকাল সন্ধ্যায় জানিয়েছেন বিদায়ী কমিটির সভাপতি তপন চক্রবর্তী ও বিদায়ী সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম। নবনির্বাচিত কমিটির সাথে যৌথসভা আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান বিদায়ী নেতৃবৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
