|
ইভেন্ট বক্স আয়োজিত ফুল হাউজ কমেডি ইভেন্ট 'দ্য পাঞ্চলাইন প্রোস' অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
|
![]() ইভেন্ট বক্স আয়োজিত ফুল হাউজ কমেডি ইভেন্ট 'দ্য পাঞ্চলাইন প্রোস' অনুষ্ঠিত এই ইভেন্টের প্রধান আকর্ষণ ছিলেন হালের জনপ্রিয় কমেডিয়ান আমিন হান্নান। দর্শক মাতিয়েছেন, হাসিয়েছেন আর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হাউজফুল ইভেন্টের ছবি শেয়ার করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। তার সাথে ছিলেন তারই সহকর্মী এবং প্রতিভাবান কমেডিয়ান অনিক দে অন্তু। কমেডি ছাড়াও ইভেন্টে ছিল “আনপ্লাগড মিউজিক সেশান” যেখানে গানে দর্শক মাতিয়েছেন মারুফ মেহ্দী, হাসানুল বান্না প্রান্ত এবং আমিরুল ইসলাম। এছাড়াও ইভেন্টে যোগ দিয়েছিলেন এসময়কার তরুন ইনফ্লুয়েন্সার তাবাসসুম ছোঁয়া, মাহিয়া রহমান মিশরি, রুবাইয়া জান্নাত অরিত্রি, মল্লিকা চৌধুরি এবং আবিদ হাসান প্রতীক। 'দ্য পাঞ্চলাইন প্রোস'র সাথে ছিল স্ন্যাক্স পার্টনার ডেলিজি, টেক পার্টনার র্যাপটর, ভেন্যু পার্টনার, ই এম কে সেন্টার এবং টিকেটিং পার্টনার শো স্ন্যাপ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
