|
বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন যারা
নতুন সময় ডেস্ক
|
![]() বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন যারা শনিবার (২৫ জানুয়ারি) বোর্ড সভায় দুটি বিভাগের নতুন স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করেছে বিসিবি। আর সেখানে দুই বোর্ড পরিচালক দায়িত্ব পেয়েছেন নতুন দুটি কমিটির। বিসিবির বোর্ড মিটিং শেষে সন্ধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন বোর্ডের দুই পরিচালক মাহবুব আনাম ও ইফতেখার রহমান মিঠু। স্ট্যান্ডিং কমিটি এবং কে কোন বিভাগের দায়িত্বে থাকবেন এসব বিষয় নিয়ে জানিয়েছেন তারা। জানা গেছে, বিসিবির ক্রিকেট পরিচালনা ও নারী বিভাগের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। মিডিয়া কমিটির দায়িত্ব পেয়েছেন ইফতেখার রহমান মিঠু, যিনি আগে থেকেই আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের পদে আছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবি সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। পরে বিসিবি পরিচালকদের মধ্যে একে একে পদত্যাগ করেছেন জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, নাঈমুর রহমান দুর্জয়ের মতো প্রভাবশালী পরিচালকরা। এই তালিকায় আছে খালেদ মাহমুদ সুজনের নামটিও। সাবেক ক্রিকেটার এনায়েত হোসেন সিরাজও পদত্যাগ করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
