|
আজহারীর মাহফিল থেকে মলম পার্টির তিন সদস্য আটক
নতুন সময় ডেস্ক
|
![]() আজহারীর মাহফিল থেকে মলম পার্টির তিন সদস্য আটক শনিবার (২৫ জানুয়ারি) রাতে সন্দেহজনক আচরণের কারণে উপস্থিত কয়েকজন তাদের আটক করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মাহফিল চলাকালে ভিড়ের সুযোগ নিয়ে ওই তিন ব্যক্তি মানুষের মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। স্থানীয়রা তাদের সন্দেহ করে ধরে ফেলেন এবং জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করেন। এ বিষয়ে পটুয়াখালী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, মাহফিলের পাশে আমাদের পুলিশ কন্ট্রোল রুম থেকে ফোন করে জানিয়েছে মলম পার্টির তিনজনকে জনসাধারণ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
