|
বেঙ্গল মিশ্র সারে আলু চাষে বাম্পার ফলনের সম্ভাবণা
নতুন সময় প্রতিনিধি
|
![]() বেঙ্গল মিশ্র সারে আলু চাষে বাম্পার ফলনের সম্ভাবণা সম্প্রতি জেলার তানোর, বাগমারা, গোদাগাড়ী, পবা, মোহনপুর, দূর্গাপুর, পুঠিয়া এলাকার আলুর ক্ষেত পরিদর্শন এবং কৃষকদের সাথে কথা বলে এ তথ্য জানাগেছে। এবছর রাজশাহীতে লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে আলুর চাষাবাদ হয়েছে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে। শেষ পর্যন্ত আবহাওয়া আলু চাষের অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে বলে জেলা কৃষি বিভাগ আশা করছে। চলতি মৌসুমে জেলায় ৩৮ হাজার ৫ শত হেক্টর জমিতে আলুর চাষাবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে তিন হাজর হেক্টর বেশি বলে জানাগেছে। জেলার সকল উপজেলায় ভিন্ন ভিন্ন সারের পাশাপাশি কৃষকরা এ বছর আলু চাষে বেঙ্গল মিশ্র সারের ব্যবহার করেছে। বিগত বছরগুলোতে বেঙ্গল মিশ্র সার ব্যবহার করে কৃষকরা ভালো ফলন পাওয়ায় এবছর ব্যবহারের পরিমান বেড়ে গেছে। রাজশাহী জেলার তানোরের আবদুর রাজ্জাক নামের এক কৃষক এবছর চার শত বিঘা জমিতে আলুর চাষাবাদ করেছেন। এর মধ্যে পঞ্চাশ বিঘা জমিতে তিনি শুধু বেঙ্গল মিশ্র সার দিয়ে আলাদা করে আলুর চাষাবাদ করেছেন। জমিতে বর্তমানে আলুর গাছের অবস্থা খুবই ভালো এবং আলু ধরাও শুরু হয়েছে বলে তিনি জানান। তবে তার প্রজেক্টে অন্যান্য আলুর মতোই বেঙ্গল মিশ্র সার দিয়ে চাষাবাদ করা আলুর বাম্পার ফলন হবে বলে তিনি আশা করছেন। সাউথ বেঙ্গল ফার্টিলাইজার মিলস লিমিটেড ও নোয়াপাড়া গ্রুপের উৎপাদিত বেঙ্গল (এনপিকেএস) মিশ্র সার ব্যবহারের করে এবছর আলুর বাম্পার ফলের সম্ভাবনা রয়েছে বলে রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার চাষি লাল মোহাম্মাদ, বাগমারার শামসুর রহমান, পবার আব্দুল খালেক, মোহনপুরের ইউসুফ আলী জানিয়েছেন। মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কথা বলে জানাগেছে, বেঙ্গল মিশ্র সার যেহেতু চারটি সারের মিশ্রন দিয়ে তৈরী ফলে চাষাবাদের আলাদা ঝামেলা পোহাতে হয়না।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
