ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ফেসবুকে ড. ইউনূসের পদত্যাগের গুজব শুনে আওয়ামী লীগের শোডাউন, আটক ২
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 January, 2025, 12:27 PM

ফেসবুকে ড. ইউনূসের পদত্যাগের গুজব শুনে আওয়ামী লীগের শোডাউন, আটক ২

ফেসবুকে ড. ইউনূসের পদত্যাগের গুজব শুনে আওয়ামী লীগের শোডাউন, আটক ২

নোয়াখালীর চাটখিলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব শুনে শোডাউন করার অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগের দিন শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- ইব্রাহিম খলিল ওরফে রাসেল (৪২)। তিনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে। আরেকজন গোলাম কিবরিয়া ওরফে লিটন (৪৫)। তিনি একই গ্রামের ইসমাইল বেপারী বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ  ইউনূসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শোডাউন করে আওয়ামী লীগ ও যুবলীগের একদল নেতাকর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিএনপি ও চাটখিল থানা পুলিশ। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় দুই জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। 

স্থানীয় ৫ নং মোহাম্মাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেহেদি হাসান বাহালুল বলেন, আটককৃতরা আওয়ামী লীগ সমর্থক, তবে সক্রিয়কর্মী না।

ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আওয়ামী লীগের ২৫-৩০ জন নেতাকর্মীর শোডাউনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই সময় স্থানীয় বিএনপির লোকজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করলে তাদেরকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মামলা হবে কি না জানতে চাইলে ওসি বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status