|
ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালালে সতর্কতা জারি
নতুন সময় প্রতিবেদক
|
![]() ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালালে সতর্কতা জারি বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি অবতরণ করার আগেই হামলার হুমকি পায় বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা গেছে, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোন যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে। এ অবস্থায় সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অবতরণের পর বিমানটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নির্বাহী কামরুল ইসলাম বলেন, ২৫০ যাত্রী ও ১৩ জন ক্রু নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি জানান, বিমানে কোনো বোম্ব থ্রেট আছে কি না তা জানতে বোম্ব ডিসপোজাল ইউনিটসহ যৌথবাহিনী পাঠানো হবে। বর্তমানে নিরাপত্তাকর্মীরা বিমানটি ঘিরে রেখেছে। প্রসঙ্গত, রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় বিমানটি রওনা হয়েছিল।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
