|
আওয়ামী লীগ নেতার বাড়িতে গোপন মিটিং, আটক ৮
নতুন সময় ডেস্ক
|
![]() আওয়ামী লীগ নেতার বাড়িতে গোপন মিটিং, আটক ৮ সোমবার (২০ জানুয়ারি) রাতে পৌর শহরের পাথালিয়া এলাকায় মেয়র ছানুর বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে আক্রাম হোসেন (৫২), মৃত কেরামত আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮), মৃত সুরুজ আলীর ছেলে মাহমুদুর রহমান (৪৫), মৃত গুল মাহমুদের ছেলে আব্দুল মজিদ, পাথালিয়া গুয়াবাড়ী এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে মো. হেলাল উদ্দিন (৪৫), পাথালিয়া মধ্যপাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে, মেয়র ছানুর অফিস সহকারী মো. রাশেদুল ইসলাম (৯), কম্পপুর মধ্যপাড়া এলাকার ইসমাইল হোসেনর ছেলে মো. শামীম (৩৮) ও বসাকপাড়া এলাকার মনিন্দ্র চন্দ্র দে’র ছেলে বিজয়। পুলিশ জানায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর পাথালিয়ার বাড়িতে তার অনুসারীরা রাতে গোপন বৈঠক করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সাবেক মেয়র ছানুর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে তাদেরকে আটক করা হয়েছে। তারা সাবেক মেয়র ছানুর অনুসারি ও আওয়ামী লীগের কর্মী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো.আতিক জানান, পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর পাথালিয়ার বাড়িতে তার অনুসারীরা রাতে গোপন বৈঠক করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সাবেক মেয়র ছানুর বাড়তে অভিযান চালানো হয়। অভিযানে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
