|
ভুরুঙ্গামারীতে তারুণ্যের উৎসব বিষয়ক কর্মশালা
এফ কে আশিক, ভুরুঙ্গামারী
|
![]() ভুরুঙ্গামারীতে তারুণ্যের উৎসব বিষয়ক কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, উপজেলা বিএনিপর আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার ও যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, উপজেলা জামায়াতের প্রশিক্ষন সম্পাদক মিজানুর রহমান প্রমূখ। কর্মশালায় বৃক্ষ রোপন, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক সচেতনতা, পলিথিন পণ্যের ব্যবহার পরিহার, শব্দ দূষণ রোধ, স্বাস্থসেবা ক্যাম্পেইন, গ্রীন স্কুল ক্যাম্পেইন, পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন ও জীব বৈচিত্র্য বিলুপ্তি রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে এর সমস্যা ও সমাধানের উপায় উপস্থাপন ও পরামর্শ প্রদান করেন তরুণরা। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান গণ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, স্কাউট সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
তেঁতুলিয়ায় গুণগতমানের সবুজ চা পাতা উৎপাদনে ক্ষুদ্র চাষিদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভূরুঙ্গামারীতে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস চারা
ইনফিনিক্স স্মার্টফোনে বারবার বিস্ফোরণ, ঝুঁকিতে গ্রাহকের জীবন
টেকনাফে সরকারি উন্নয়ন প্রকল্পে যুবলীগ নেতা খোকনের ২০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ঠিকাদারের ওপর হামলা
