ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
উজিরপুরে জাতীয় ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্ভোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 13 January, 2025, 8:20 PM

উজিরপুরে জাতীয় ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্ভোধন

উজিরপুরে জাতীয় ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্ভোধন

বরিশালের উজিরপুরে তারুণ্যের উৎসব উৎযাপন উপলক্ষে জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ ১৭ খেলার উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনডিসি মুহম্মদ হিরুজ্জামান বলেন প্রতিটি খেলায় মানুষকে সকল অপরাধ থেকে দুরে রাখে এবং শরীর ও মন সুস্থ্য রাখে।" এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৩ জানুয়ারী সোমবার বিকাল ৪ টায় উজিরপুর সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খাঁনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক  মোঃ শামিম আহম্মেদ,উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল খালেক, উজিরপুর বিএনখান ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম,সরকারি শিকারপুর শেরেবাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনিচুর রহমান,সরকারি উজিরপুর বারোপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহেআলম প্রমুখ। উদ্ভোধনী খেলায় উজিরপুর পৌরসভা একাদশ বনাম শোলক ইউনিয়ন একাদশকে ৪-৫ গোলে পরাজিত করে পৌরসভা একাদশ বিজয় লাভ করে।খেলায় মোট ১০ টি দল অংশ গ্রহণ করবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status