|
সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্তে বাংলাদেশের কৃষকের জমি চাষে বিএসএফ এর বাধা
ইয়ারব হোসেন সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্তে বাংলাদেশের কৃষকের জমি চাষে বিএসএফ এর বাধা লক্ষীদাঁড়ি গ্রামের শাহীন গাজী জানান, তার বাবা নজরুল গাজী তাদের বাড়ির দক্ষিণ পাশে প্রায় এক বিঘা জমি ডিসিআর নিয়ে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে বিভিন্ন ফসলের চাষ করে আসছেন। শনিবার বিকেলে দুইজন শ্রমিক নিয়ে ওই জমিতে বাবা চাষ করতে গেলে ভারতের ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাধা দেন। ওই জমি ভারতের বলে তারা দাবি করে। বিষয়টি ভোমরা বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা জানতে পেরে উর্দ্ধতন কর্তৃপক্ষ কে জানায়। সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সুবেদার জহির আহম্মেদ ও ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার আফজাল হোসেন জানান, পতাকা বৈঠকে সীমাান্তের অমীমাংসিত জমি নিয়ে আলোচনা হয়েছে। উভয় দেশের সার্ভেয়রদের নিয়ে জমি মাপা হবে। মাপ শেষ না হওয়া পর্যন্ত কোন পক্ষই শূন্য রেখা এলাকায় নির্মাণ কাজ না চালানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। তবে সাতক্ষীরা সীমান্তে কোন উত্তেজনা নেই বলে জানান ওই দুই বিজিবি কর্মকর্তা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
