ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সহযোগী রহিম সরকার গ্রেফতার
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 12 January, 2025, 9:06 PM

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সহযোগী রহিম সরকার গ্রেফতার

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সহযোগী রহিম সরকার গ্রেফতার

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সহযোগী রহিম সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, প্রতারণা-সহ একাধিক মামলা রয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

রবিবার (১২ জানুয়ারি) বাসন থানা পুলিশের একটি আভিযানিক দল দত্ত ভিটিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাসন থানা পুলিশের একটি সূত্র জানায়, স্কুলের বারান্দায় তার পা না পড়লেও রহিম সরকার অত্যন্ত ধূর্ত প্রকৃতির লোক। কখনও সাংবাদিক, কখনও পুলিশ আবার কখনও ম্যাজিস্ট্রেট পরিচয় দিতো রহিম সরকার। তার প্রতারণা নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে আদ্যোপান্ত বিস্তারিত উঠে আসে। এমনকি তার বিরুদ্ধে এর আগে ডিসি অফিসের সামনে মানববন্ধনও করেছে সাধারণ জনতা। 

তবে তারপরও ধরাছোঁয়ার বাইরে ছিলো রহিম সরকার। স্থানীয় আওয়ামী লীগ নেতা রাকিব সরকার-সহ একাধিক নেতার সাথে পোস্টার থাকলেও প্রতারণার কারণে কোথাও স্থায়ী হতে পারেননি প্রতারক রহিম সরকার। সবশেষ সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের পেছনে ভিড়েন তিনি। ছেলে জাকির হোসেনকে বানানো হয়, জাহাঙ্গীর আলমের সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এরপর আরো ভয়ঙ্কর হয়ে উঠে প্রতারক রহিম সরকার।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহম্মেদ বলেন, রহিমের বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার (১৩ জানুয়ারি) তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status