ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
লাকসামে দ্বিতীয়দিনের মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
মারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Sunday, 12 January, 2025, 6:09 PM

লাকসামে দ্বিতীয়দিনের মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ

লাকসামে দ্বিতীয়দিনের মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ

কুমিল্লার লাকসামে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দ্বিতীয়দিনের মতো লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (১২ জুলাই) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ লিফলেট বিতরণ করা হয়।

 এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেজবাহ উদ্দিন সিয়াম, তারেকুল ইসলাম, আব্দুল কাইয়ুম রিফাত, আনোয়ারুল আজিম রাহি, মিনহাজুল ইসলাম, ফাহিম খান, তামজিদ সামি, পেয়ার আহমেদ, তারেক হোসেন প্রমুখ। গতকাল শনিবার কর্মসূচির প্রথমদিনে লাকসামের ব্যবসায়ী, পথচারির মধ্যে লিফলেট বিতরণ করা হয়। 

জানা যায়, সকাল ১০টা থেকে বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ, আল-আমিন ইনস্টিটিউট, আল হেদায়া মাদরাসা, লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহ লাকসামের অন্যান্য শি¶া প্রতিষ্ঠানে বিভিন্ন দাবি ও প্রস্তাবনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা জানান, সকল শি¶া প্রতিষ্ঠান এর প্রধান এবং শি¶ার্থবৃন্দ তাদের এই কার্যক্রমেরর সাথে একাত্মতা প্রকাশ করেছেন। অবিলম্বে নির্ধারিত সময়ের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রধানের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।  
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লাকসামের প্রতিনিধিরা আরো বলেন- শহীদ মিনারে ঘোষিত এক দফার ভিত্তিতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফ্যাসিস্ট আওয়ামী সরকার উৎখাত হয় যা সাম্প্রতিক বিশ্বের ইতিহাসে বিরল। জনগণের বিপুল সাড়া ও চাপের মুখে সরকার নিজে এ ঘোষণাপত্র জারির ব্যাপারে সম্মতি প্রদান করতে বাধ্য হয়েছেন। আমরা দ্রুত ঘোষণাপত্র জারির দৃশ্যমান উদ্যোগ দেখতে চাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status