ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
পটুয়াখালীতে বেওয়ারিশ কুকুরের প্রতি এ- এক অন্যরকম ভালোবাসা
মু. জিল্লুর রহমান জুয়েল
প্রকাশ: Sunday, 12 January, 2025, 6:07 PM

পটুয়াখালীতে বেওয়ারিশ কুকুরের প্রতি এ- এক অন্যরকম ভালোবাসা

পটুয়াখালীতে বেওয়ারিশ কুকুরের প্রতি এ- এক অন্যরকম ভালোবাসা

দেশে যখন হাড় কাপানো শীতে যবুথবু হয়ে নাকাল জনজীবন! আর শীতের উষ্ণতায় যখন নিজেদের বাচাঁতে একটু গড়ম অনুভূতি পেতে নানা ধরনের আয়োজন। তখন'ই প্রাণীদের ভালোবাসায় পৌষের এ শীত থেকে বেওয়ারিশ কুকুরের সুরক্ষায় অভিনব উদ্যোগ নিয়েছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর  সদস্যরা।


 শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কলাপাড়া পৌর শহর সহ গ্রামীন অঞ্চলে ঘুরে ঘুরে কুকুরের সুরক্ষায় বিভিন্ন স্থানে খড়কুটো ভর্তি পাটের বস্তা বিছিয়ে দেয়া হয়েছে। এসব বস্তার উপরে লিখে দেয়া হয়েছে 'এটি কুকুরের বিছানা'। প্রায় দুই'শ কুকুরের জন্য তৈরীকৃত এসব বিছানা প্রদান করেছে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী ও সদস্য মাসুদ হাসান সহ অন্যান্য সদস্যরা।

 তারদের এই ব্যতিক্রম আয়োজনে বিভিন্ন মানুষের মধ্যে দারুণ উৎসাহ দেখা গিয়েছে। অনেকে'ই বলছেন, আসলে বর্রমানে মানুষ মানুষের প্রতি সহমর্মিতা, ভালোবাসা, আত্মবিশ্বাস কমে আসছে। প্রাণীদের প্রতি ভালোবাসা সত্য'ই এক অন্যরকম, আশা করছি এই সহমর্মিতা ভালোবাসা মানুষের মাঝে সহমর্মিতা ফিরে আসবে। কারণ, কথায় আছে " জীবে দয়া করে যে জন, সে জন সেবিছে ঈশ্বর'' 

 বেওয়ারিশ কুকুরগুলোকে একটু গরমের উষ্ণতা দিতে এমন উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status