ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মে ২০২৬ ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সরাইলে পলিথিন কারখানায় অভিযান ১ লক্ষ টাকা জরিমানা ১ জনের জেল
আমজাদ হোসেন, সরাইল
প্রকাশ: Saturday, 11 January, 2025, 6:22 PM

সরাইলে পলিথিন কারখানায় অভিযান ১ লক্ষ টাকা জরিমানা ১ জনের জেল

সরাইলে পলিথিন কারখানায় অভিযান ১ লক্ষ টাকা জরিমানা ১ জনের জেল

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈষামুড়া এলাকায়  পলিথিন তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে ১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। এবং অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। শনিবার বিকাল ৩ টায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন এই অভিযান পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত ব্যাক্তি পলিটিন কারখানার মালিক বিজয়নগর উপজেলার গফুর মিয়া ছেলে কামাল মিয়া (৪০)। এ সময় কারখানা সিলগালাসহ সকল যন্ত্রপাতি জব্দ করা হয়।  সরাইল থানার পুলিশ ফোর্সসহ অভিযানে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হাসান।


সরাইল উপজেলা নির্বাহী আফিসার মোঃ মোশারফ হোসেন বলেন, অবৈধভাবে পলিথিন প্রস্তুত করার সময় কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় অভিযুক্তকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পলিথিন কারখানার জব্দকৃত মালামাল সরাইল থানার জিম্মায় রাখা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status