ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মে ২০২৬ ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাশিমপুরের মিতালি গার্মেন্টসে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 11 January, 2025, 5:58 PM

কাশিমপুরের মিতালি গার্মেন্টসে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

কাশিমপুরের মিতালি গার্মেন্টসে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

গাজীপুর মহানগরীর কাশিমপুরে মিতালি গ্রুপের একটি গার্মেন্টস কারখানার গুদামে আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। শনিবার (১১জানুয়ারি) বিকেল তিনটার দিকে হাতিমারা- কাশিমপুর রোডের মোল্লা মার্কেট এলাকায় ওই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকেল তিনটার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুরের মোল্লা মার্কেট এলাকার মিতালি গার্মেন্টসের গুদা‌মের একপা‌শে আগুন দেখ‌তে পে‌য়ে নিজস্ব ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কাশিমপুর মডার্ন ফায়ার সা‌র্ভি‌সকে খবর দেয়া হয়।

খবর পে‌য়ে কা‌শিমপুর ফায়ার সা‌র্ভি‌সের ১টি ইউ‌নিট আগুন নিয়ন্ত্রণে কা‌জে যোগ দেয়। ফায়ার সা‌র্ভি‌সের প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আ‌সে । কারখানা কর্তৃপক্ষ সূত্র জানায় আগু‌নে পু‌ড়ে যায় গুদা‌মের বিপুল প‌রিমান ফেব্রিকস। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক নিরূপণ সম্ভব হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status