ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
রাণীনগরে ছাত্রলীগ নেতা গ্রেফতার
কাজী আনিছুর রহমান,রাণীনগর
প্রকাশ: Saturday, 4 January, 2025, 8:04 PM

রাণীনগরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাণীনগরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির দলীয় অফিস ভাংচুর ও নাশকতা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এস.কে নাহিদ (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার শের-এ-বাংলা সরকারী মহাবিদ্যালয় মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাহিদ উপজেলার পূর্ব বালুভরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান,উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাংচুর, অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরণ মামলার তদন্ত প্রাপ্ত আসামী এস.কে নাহিদ। শনিবার দুপুরে তাকে শের-এ-বাংলা সরকারী মহাবিদ্যালয় মাঠ থেকে গ্রেফতার করা হয়েছে। এদিন দুপুরেই তাকে আদালতে সোর্পদ করা হয়েছে। গ্রেফতার এস.কে নাহিদ নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানান এই কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status