ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সত্য ও শোষিতের পক্ষে শ্লোগানে গাজীপুর সাংবাদিক পরিষদ-এর আত্মপ্রকাশ
আতিক শিমুল
প্রকাশ: Thursday, 2 January, 2025, 8:43 PM

সত্য ও শোষিতের পক্ষে শ্লোগানে গাজীপুর সাংবাদিক পরিষদ-এর আত্মপ্রকাশ

সত্য ও শোষিতের পক্ষে শ্লোগানে গাজীপুর সাংবাদিক পরিষদ-এর আত্মপ্রকাশ

গাজীপুর সাংবাদিক পরিষদ' নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে প্রয়াত সাংবাদিক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে গাজীপুর কেন্দ্রিক ভিন্নধর্মী চিন্তা-ধারার সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন,'সত্য ও শোষিতের পক্ষে' শুধু শ্লোগানেই সীমাবদ্ধ থাকবে না। এটি হবে বহুমাত্রিক চিন্তা ও কর্মের কন্ঠস্বর। নিবেদিত থাকবে দেশ, বিপন্ন মানুষ ও মানবতার জন্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা কবি,লেখক ও সাংবাদিক  শাহান সাহাবুদ্দিন । তাঁর বক্তব্যে তিনি গাজীপুরে এতো সংগঠন থাকা সত্ত্বেও এই সংগঠনটির প্রয়োজনীয়তা ব্যাখা করেন।

জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক  মিঠুন সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি,প্রাবন্ধিক ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অসীম বিভাকর। তিনি গণমাধ্যমের ভূমিকায় দেশের আমূল পরিবর্তনের কথা বলতে গিয়ে উদাহরণ হিসেবে চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনসহ দেশ বরেণ্য সাংবাদিকদের প্রসঙ্গ টানেন। সর্বশেষ প্রয়াত সাংবাদিক ও প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীকে স্মরণ করার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। বিশেষ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কবি,প্রাবন্ধিক ও পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আহাম্মাদুল কবীর খোকন, কলাম লেখক ও সাংবাদিক সাঈদ চৌধুরী। 
প্রধান উপদেষ্টা ছাড়াও আরও দু'জন স্থায়ী উপদেষ্টা গঠনমূলক আলোচনা করেন। তাঁরা হলেন সাপ্তাহিক ঘটনার আড়ালে পত্রিকার সম্পাদক রুবেল সরকার ও সাংবাদিক মো. কামরুল ইসলাম।

আত্মপ্রকাশ অনুষ্ঠানের ২য় পর্বে আগামী ২০২৫-২০২৬ সনের জন্য দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন (দৈনিক ভোরের কাগজ)। এ সময় তিনি বলেন, কমিটিতে তরুণদের প্রাধান্য দেয়া হয়েছে। 

দৈনিক দেশ বর্তমান পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ মোজাহিদ'কে সভাপতি ও সাপ্তাহিক ঘটনার আড়ালে পত্রিকার নিজস্ব প্রতিবেদক "মেহেদী হাসান সবুজকে" সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status