|
তীব্র শীত উপেক্ষা করেও দর্শনার্থীরা মেলায়
আকর্ষণের কেন্দ্রবিন্দু তারুণ্যের বাংলাদেশ প্যাভিলিয়ন
শরীফ হোসেন,রূপগঞ্জ
|
![]() আকর্ষণের কেন্দ্রবিন্দু তারুণ্যের বাংলাদেশ প্যাভিলিয়ন শৈত্বপ্রবাহ উপেক্ষা করে মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের মেলায় আসতে দেখা গেছে। মেলা শুরু হলেই পূর্বাচল সেজে উঠে নতুন আঙ্গিকে। এবারের বানিজ্যমেলা সাজানো হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ও আগষ্টের পটভূমিতে। এআসরে তরুণদের অভিবাদন জানাতে মেলার আয়োজনে তরুণ সমাজকে প্রাধান্য দেওয়া হয়েছে। সরেজমিনে গিয়ে জানা গেছে, মেলার মূল ভবনের মাঝে করা হয়েছে তরুণ্যের বাংলাদেশ প্যাভিলিয়ন। মেলার দ্বিতীয় দিনে অন্যান্য স্টল গুলোতে দর্শনার্থীদের ভিড় থাকলেও সবচেয়ে বেশি ভিড় ছিলো তারুণের বাংলাদেশ প্যাভিলিয়নে। প্যাভিলিয়নটিতে ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে তরুণ নেতৃত্বে ২৪ এর গণঅভূথানের বিভিন্ন বই, ছবিসহ নানা রকম গ্রাফিতি আকাঁ হয়েছে। প্যাভিলিয়নটির মূল প্রতিপাদ্য রাখা হয়েছে ’যুব জনশক্তি আনবে নতুন বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি। এছাড়া লেখা হয়েছে এদেশের বুকে আঠারো আসুক নেমে, অরুণ প্রাতের তরুণ দলসহ নানা উক্তি। এছাড়া এবারের রাখা হয়েছে ২৪ ও ৩৫ চত্বর নামে দুটি চত্বর। প্যাভিলিয়নটিতে সবচেয়ে বেশি ভিড় ছিল তরুণ ও যুবক বয়সী ছেলে মেয়েদের। এবারের মোট ৩৬১ স্টল রয়েছে। এ ব্যাপারে বানিজ্য মেলার পরিচালক বিভেক সরকার বলেন, তরুণ সমাজকে বিনিয়োগে আগ্রহী করে তুলতে। তরুণ সমাজকে এগিয়ে দিতেই তারুণ্যেও বাংলাদেশ প্যাভিলিয়নটি নির্মাণ করা হয়েছে। তরুণ সমাজ আমাদের অহংকার। তরুণরাই পারে একটি দেশকে এগিয়ে নিতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
