|
বিপিএলের টিকিট না পেয়ে কাউন্টারে ভাঙচুর-অগ্নিসংযোগ
নতুন সময় ডেস্ক
|
![]() বিপিএলের টিকিট না পেয়ে কাউন্টারে ভাঙচুর-অগ্নিসংযোগ বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজশাহী-ঢাকার ম্যাচে দেখতে সকাল থেকে মিরপুরে আসতে শুরু করে দর্শকরা। টিকিটের জন্য স্টেডিয়াম সংলগ্ন সুইমিং কমপ্লেক্সের কাউন্টারে সামনে জড় হতে থাকে তারা। বেলা ১১টা বাজলেও কোনো টিকিট না পাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কয়েকবার কাউন্টারের সামনের বাঁশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে দেখা যায়। তবে ১২টার দিকে বাঁশের ব্যারিকেড ভেঙে সুইমিং কমপ্লেক্সে ঢুকে পড়ে দর্শকরা। এ সময় সুইমিং কমপ্লেক্সে ভাঙচুর শুরু করে দর্শকরা। এ ছাড়াও টিকিট কাউন্টারের বুথে আগুন দেয় দর্শকরা। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে উদ্বোধনী দিনে টিকিট না পাওয়ায় মিরপুর স্টেডিয়ামের গেট ভেঙে ফেলেছিল দর্শকরা। তার পর টিকিট ভোগান্তি কমাতে দর্শকদের কাছে ৭দিন সময় চেয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কিন্তু টিকিট নিয়ে এখনও দর্শকদের ভোগান্তি কমাতে পারেনি বিসিবি। যা কারণে ক্ষুদ্ধ দর্শকরা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
