ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় আফগানিস্তানে নিহত ৪৬
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 December, 2024, 7:46 PM

পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় আফগানিস্তানে নিহত ৪৬

পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় আফগানিস্তানে নিহত ৪৬

আফগানিস্তানে পাকিস্তানের সেনাবাহিনীর করা হামলায় নিহত বেড়ে ৪৬ জনে পৌঁছেছে। মঙ্গলবার ২৪ ডিসেম্বর, রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে এ হামলা চালানো হয়।

যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বুধবার ২৫ ডিসেম্বর আফগানিস্তান তালিবানের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত ৪৬ জন নিহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহতদের অধিকাংশই নারী ও শিশু। হামলায় আরও ছয়জন আহত হয়েছেন। মোট চারটি স্থানে হামলা করা হয়েছে বলেও জানিয়েছেন ফিতরাত। 

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। 
অন্যদিকে, তালিবান শাষিত আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারিজমি বলেছেন, ‘আফগানিস্তান এ নারকীয় হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে এবং অবশ্যই আগ্রাসনের আইন…। ইসলামি প্রজাতন্ত্র (আফগানিস্তান) কাপুরোষিত কাজের কোনো উত্তর ছাড়া ছাড় দেবে না।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, দ্য পাকিস্তানি তালিবনের (টিটিপি) ঘাঁটি লক্ষ্য করে এ হামলাগুলো চালিয়েছে পাকিস্তান। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status