|
আমতলীতে ভূমি দস্যুর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন
মো.নজরুল ইসলাম
|
![]() আমতলীতে ভূমি দস্যুর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন বুধবার দুপুর ১২ টার সময় উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের বাসিন্ধা ভুক্তভোগি সহকারী অধ্যাপক মো.আব্দুস সত্তাররের সভাপতিত্বে একই গ্রামের একটি ধান ক্ষেতে ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগি কামাল হাওলাদার, হারুন শরীফ, নয়া মিয়া হাওলাদার, তানজিল শরিফ, খলিল হাওলাদার ও জব্বার গাজী প্রমুখ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন স্থানীয় ভুমি দস্যু, সন্ত্রাসী আমাদের ভোগদখলীয় পাতাকাটা মৌজার খতিয়ান ২১৮ দাগ নং ২০০, ২২০, ২২১, ২২২, ২২৪ ও ২২৫ এ মোট. ৩.৬৯ একর জমি রয়েছে। উক্ত জমির মধ্যে ২২২, ২২৪, ২২৫ নং দাগের জমির পাকা ধান গত ২৩ ডিসেম্বর দিনে ও রাতে ভুমি দস্যু মনিরুজ্জামানবাবুল হাওলাদারের নেতৃত্বে পাশা হাওলাদার, মিলন মিয়া, আব্দুর রাজ্জাক হাওলাদার, নাসির হাওলাদারসহ অপরিচিত ১৫/২০ জন সন্ত্রাসী দেশিয় অস্র লাঠি সোঠা নিয়ে এলাকায় ভয়ংভীতি দেখিয়ে গায়ের জোরে পাকা ধান কাটিয়া নেয়।উল্লেখিত ঐ জমি নিয়ে বরগুনার জজ কোর্টে দেওয়ানী মামলা চলমান রয়েছে, আদালত উক্ত জমিতে স্থিতি অবস্থা থাকার আদেশ দিয়েছেন। স্থিতি থাকা অবস্থায় স্থানীয় ভুমি দস্যু মনিরুজ্জামান বাবুল গংরা জমিতে থাকা পাকা ধান নিজেরা কেটে উল্টো উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধাসহ আমাদের উপর দায় চাপিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়াছেন। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভুয়া উদ্দেশ্য প্রনোদিত, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও উপজেলা বি.এন.পির সদস্য সচিব তুহিন মৃধাকে দলীয়ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য সাংবাদিকদের ভুয়া ও মিথ্যা তথ্য দিয়া সংবাদ করাইয়াছেন, মূল ঘটনা হচ্ছে যারা তুহিন মৃধার বিরুদ্ধে সংবাদ করাইয়াছেন তারা ফ্যাসিষ্ট আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তুহিন মৃধা ও উপজেলা বি.এন.পির ভাবমুর্তি ক্ষুন্ন হয় এহেন ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছেন। বক্তারা আরও বলেন, এই বিরোধীয় জমি আমরা সাব কবলা ও পৈত্রিক সূত্রে শতবছর ধরে ভোগ দখল করিয়া আসিতেছি, কিন্তু এই ভূমি দস্যু আওয়ামী রাজনীতির সাথে জড়িত মনিরুজ্জামান বাবুল গংদের অত্যাচার নির্যাতনের হাত থেকে রক্ষার জন্য প্রশাসনের উচ্চ মহলের আশু হস্তক্ষেপ কামনা করছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
