ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে ভূমি সংস্কার বিষয়ক জনসমাবেশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 25 December, 2024, 5:53 PM

ঠাকুরগাঁওয়ে ভূমি সংস্কার বিষয়ক জনসমাবেশ

ঠাকুরগাঁওয়ে ভূমি সংস্কার বিষয়ক জনসমাবেশ

জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা ভূমিহীন সমন্বয়ে পরিষদের আয়োজনে ও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুরের সহযোগীতায় দুপুরে পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে এই জনসমাবেশটি অনুষ্ঠিত হয়। 

জেলা ভূমিহীন সমন্বয়ে পরিষদের সভাপ্রধান জালাল উদ্দিনের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, সিডিএর উপ-পরিচালক আলীম আল রাজী, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি ফাতেমা তু ছোগড়া, সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, জয় মহন্ত অলক, নারী সমন্বয়ক সুজানা, পীরগঞ্জ উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান অভিনাশ চন্দ্র রায়, রাণীশংকৈল উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের তবারক আলী,জনসংগঠন ঐক্য পরিষদের নাজমা আক্তার, রমজান আলীসহ অন্যান্যরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় ঠাকুরগাঁও জেলা সহ সারা দেশের ভূমিদস্যু কর্তৃক দখলকৃত সরকারি খাস জমি উদ্ধারে বিশেষ অভিযানের পদক্ষেপ গ্রহণ করতে হবে, জনসাধারণের সমস্যা সমূহ দ্রুত সমাধানের প্রয়োজনীয় আইন প্রণয়ন ও মনিটরিংয়ের ব্যবস্থা নিতে হবে। নারী ও কন্যা শিশুর নিরবিচ্ছিন্ন নিরাপত্তার নিশ্চিতের স্থানীয় সরকার ভিত্তিক জননিরাপত্তা আইন প্রবর্তন করতে হবে, স্থানীয় সরকার ব্যবস্থাকে জনকেন্দ্রীক করতে সংস্কারের উদ্যোগ নিতে হবে। সেখানে বিভিন্ন সমস্যার ১৫ টি দাবি তুলে ধরা হয়।

পরে সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর দেয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status