ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সভাপতি মোফাজ্জল, সেক্রেটারি ফারুক
রাণীনগরে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন
কাজী আনিছুর রহমান,রাণীনগর
প্রকাশ: Wednesday, 25 December, 2024, 5:50 PM

রাণীনগরে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

রাণীনগরে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁর রাণীনগর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির আয়োজনে বুধবার দুপুরে উপজেলা সদরের উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২০২৫-২৬ সালের জন্য মোফাজ্জল হোসেনকে সভাপতি ও ফারুক হোসেনকে সেক্রেটারি নির্বাচিত করে রাণীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
রাণীনগর উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যতম উপদেষ্টা অ্যাডভোকেট আবু সাদাত মোহাম্মদ সায়েম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যতম উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম, মোস্তফা ইবনে আব্বাস, রাণীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শামিনুর ইসলাম, উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফিরোজ এ আলম প্রমুখ।
সম্মেলনে শেষে রাণীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটির নেতৃবৃন্দদের শপথবাক্য পাঠ করানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status