|
মানিকগঞ্জের শিবালয় নানা আয়োজন বড়দিন পালন
নতুন সময় প্রতিনিধি
|
![]() মানিকগঞ্জের শিবালয় নানা আয়োজন বড়দিন পালন খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশুখ্রিস্ট আজকের এই ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে পালন করে থাকেন। ২৫ ডিসেম্বর বুধবার সকাল ১০ টার সময় উপজেলার উথুলী যীশু হৃদয় চার্চে প্রধান যাজক, যাজক চঞ্চল হিটবার্ট প্যারেরা প্রার্থনার মধ্য দিয়ে এ উৎসব শুরু করেন। পরে জন্মদিন উপলক্ষে কেঁক কাঁটেন। শুরুতে প্রার্থনায় যিশুর মহিমাকীর্তন এবং ইউক্রেন-রাশিয়া, ইসরাইল-ফিলিস্তিন, সিরিয়াসহ সারাবিশ্বের সব যুদ্ধ বন্ধ ও বিশ্বশান্তি কামনা করা হয়। পাশাপাশি পরিবর্তিত বাংলাদেশের স্থিতিশীলতা, উন্নতি শান্তি কামনায় প্রার্থনা করা হয়। বড়দিন উপলক্ষে শিবালয় উপজেলার কাতরাসিন যীশু হৃদয় চার্চ ও খ্রিস্ট ধর্মের অনুসারীদের বাসায় ক্রিসমাস ট্রি ও যিশুর জন্মস্থল বেথেলহেমের গোয়ালঘরটির অনুসরণে ঘর সাজিয়ে প্রার্থনা করা হয়। কেক-পিঠা বানিয়ে স্বজনদের আমন্ত্রণ, নিজেরা বেড়ানোর মধ্য দিয়েও চলে বড়দিন পালন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
