|
ঝিনাইগাতীতে বড় দিন পালিত
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
|
![]() ঝিনাইগাতীতে বড় দিন পালিত বিশ্বজুড়ে খ্রিষ্টধর্মাবলম্বীর ছোট-বড় সব মানুষের প্রবল আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা তার কেন্দ্র হচ্ছে যিশু খ্রিষ্টের জন্মদিন। এ দিনটি সবার কাছে পুণ্যময় বড়দিন বলেই পরিচিত। বুধবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী খ্রিষ্টধর্মাবলম্বীর তাৎপর্যপূর্ণ দিনটি ধর্মীয় ও সামাজিকভাবে জাঁকজমকের মধ্য দিয়ে উপজেলার ১৮টি গির্জায় ‘উৎসব ও আনন্দে’ পালিত হচ্ছে। উৎসবটি নির্বিঘ্নে পালন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার তিনটি ইউনিয়নে ১৮টি গির্জা রয়েছে। এসব গির্জায় দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে এ ধর্মাবলম্বীরা। মরিয়মনগর ধর্মপল্লীর পুরোহিত ফাদার লরেন্স রিবেরো সিএসসি বলেন, প্রায় দুই হাজার বছর আগে বর্তমান ফিলিস্তিনের দক্ষিণ জেরুজালেমের বেথেলহেম শহরের এক গোশালায় মাতা মেরির গর্ভে জন্ম নিয়েছিলেন যিশু খ্রিস্ট। সেই থেকে প্রতিবছরের আজকের দিনটিতে সারাবিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীরা মহাসমারোহে পালন করেন যিশুর জন্মদিন। বড়দিন বা খ্রিস্টমাস বা ক্রিসমস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটিই যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায় নি। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে, এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। সম্ভবত, এই হিসাব অনুসারেই ২৫ ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্মতারিখ ধরা হয়। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, দিনটি উপলক্ষে গতকাল মঙ্গলবার বিভিন্ন গির্জা পরিদর্শন করেছি। খ্রিষ্টধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের উৎসব পালন করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
