|
ভুরুঙ্গামারীতে ভটভটি উল্টে চালক নিহত
এফ কে আশিক, ভুরুঙ্গামারী
|
![]() ভুরুঙ্গামারীতে ভটভটি উল্টে চালক নিহত স্থানীয় সূত্রে জানা যায়‚ রাসেল তার ভটভটি নিয়ে ভুরুঙ্গামারী থেকে বাগভান্ডার যাওয়ার পথে মোবাইল ফোনে কথা বলার একপর্যায়ে ভটভটি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায় ৷ এতে ভটভটির নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ভটভটি চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
