|
ফের নতুন বিপাকে আল্লু অর্জুন
নতুন সময় ডেস্ক
|
![]() ফের নতুন বিপাকে আল্লু অর্জুন ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সিনেমা হলে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনায় এবার ‘পুষ্পা’কে সমন পাঠাল হায়দরাবাদ পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে অভিনেতাকে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি আল্লু অর্জুন। সেইসঙ্গে তিনি পুলিশের দফতরে হাজির হয়েছেন কি না সে বিষয়েও কোনো তথ্য এখন পর্যন্ত আসেনি ভারতীয় সংবাদমাধ্যমে। এর আগে রোববার (২২ ডিসেম্বর) বিকেলে আল্লু অর্জুনের জুবিলি হিলসের বাড়ির সামনে হানা দেয় উন্মত্ত জনতা। অভিযোগ, হামলাকারীরা নিজেদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দেয়। ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে তাণ্ডব চালায়। আল্লুর বাড়ির ভেতর ঢুকে ফুলের টব ভেঙে দেয়, টমেটো ছোড়া হয়, পোড়ানো কুশপুত্তলিকা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
