|
নারী উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ
নতুন সময় ডেস্ক
|
![]() নারী উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক নারী উদ্যোক্তাদের আর্থিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। এ লক্ষ্যে ব্যাংকটি এসএমই ফাউন্ডেশনের সঙ্গে মিলে দেশের বিভিন্ন প্রান্তে আর্থিক সাক্ষরতা ও উদ্যোক্তা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এসব উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়ানো, আর্থিক জ্ঞান উন্নত করা এবং আর্থিক সম্পদ ও নেটওয়ার্কে প্রবেশাধিকার বৃদ্ধিতে অবদান রাখছে প্রতিষ্ঠানটি। দেশের নারী উদ্যোক্তাদের জন্য একটি উদ্ভাবনী ও সফল পরিবেশ তৈরিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড প্রতিশ্রুতিবদ্ধ। এসএমই ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত সংস্থা। এটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই নীতিমালা অনুযায়ী দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রমে নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচিসমূহ বিশেষ গুরুত্বসহকারে বাস্তবায়ন করা হয়ে থাকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
