ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ জুন ২০২৬ ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
আহলে বাইত (র;) মডেল মাদ্রাসায় ইংরেজি বছরের ক্যালেন্ডার উৎসব
মহিউদ্দিন সাগর
প্রকাশ: Saturday, 21 December, 2024, 5:43 PM

আহলে বাইত (র;) মডেল মাদ্রাসায় ইংরেজি বছরের ক্যালেন্ডার উৎসব

আহলে বাইত (র;) মডেল মাদ্রাসায় ইংরেজি বছরের ক্যালেন্ডার উৎসব

বন্দর নগরী চট্টগ্রামের হালিশহর থানাধীন পূর্ব রামপুর ঈদগাহ রোড়ে জনপ্রিয় মডেল শিক্ষা প্রতিষ্ঠান আহলে বাইত (রহ;) মডেল মাদ্রাসায় মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং, ইংরেজি নতুন বছরের ক্যালেন্ডার উৎসব ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। গত সোমবার দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। উক্ত বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সুফি গবেষক ও এটিএন নিউজ এবং দি বাংলাদেশ টুডে এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এস এম আকাশ। 

আহলে বাইত (রহ;) মডেল মাদ্রাসার পরিচালক ও সিনিয়র সহ সভাপতি আবদুল আজিম এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন মাদ্রাসার সহ সুপার শাহাদাত ফারুক সৌরভ। এতে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও স্কুলের উপদেষ্টা সিরাজুল ইসলাম,দিদারুল আলম। এতে আরও উপস্থিত ছিলেন হাফেজ মামুন, নুরুল মোস্তফা আরজু,হাফেজ আরিফুল ইসলাম,হাফেজ শাফায়াত,হাফেজ মামুনুর রশিদ,সোয়াদ,রাফি,আকিব সহ প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি এস এম আকাশ তাঁর বক্তব্যে বলেন,ছাত্র জনতার আন্দোলনে অর্জিত এই স্বাধীনতা ও আজকের বিজয়ের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে হবে। স্বাধীন এই বাংলাদেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ সংস্কৃতি ও মত পথ আর্দশ নিয়ে চলবে। এখানে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না। আর কোন ফ্যাসিবাদের জন্ম এদেশে জায়গা করতে পারবে না। সকল শিক্ষা প্রতিষ্ঠান থাকবে উন্মুক্ত। পাঠ্যক্রম কেলেংকারীতে কোন একক পরিবারের জয়গান চলবে না। নতুন বাংলাদেশ গঠনে সবাইকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে সমস্ত যড়যন্ত্র প্রতিহত করার আহবান জানান তিনিে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status