ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ জুন ২০২৬ ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজারহাটে বিভিন্ন মামলায় আট জন গ্রেফতার
আসাদুর রহমান, রাজারহাট
প্রকাশ: Saturday, 21 December, 2024, 5:28 PM

রাজারহাটে বিভিন্ন মামলায়  আট জন গ্রেফতার

রাজারহাটে বিভিন্ন মামলায় আট জন গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্রবার(২০ডিসেম্বর) রাতে বিভিন্ন মামলায় অভিযুক্ত ৮ জনকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।

ডিউটিরত পুলিশ জানান, সি আর ৬৭১/২৪ গ্রেফতারি পরোয়ানা মূলে উপজেলার সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামের কসর আলীর ছেলে মোহাম্মদ ওয়াহেদ আলী ও আব্দুর রাজ্জাক, চান্দামারী গ্রামের আব্দুর রহমানের ছেলে আবুল কাশেম ও জাহিদুল ইসলাম, আব্দুল সালামের ছেলে আব্দুর রাজ্জাক, চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারি গ্রামের নসর উদ্দিনের ছেলে আদম আলী, নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন গ্রামের ওসমান আলীর ছেলে আব্দুর রহিম ও তার স্ত্রী মোছাঃ বেগমকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের সি আর ৬৭১/২৪ মামলার গ্রেফতারি পরোয়ানা থানায় পৌঁছলে  শুক্রবার (২০ডিসেম্বর) গভীর রাতে আমার নেতৃত্বে থানার কয়েকজন অফিসার ও তাদের সঙ্গীয় ফোর্সদের সহযোগীতায় আসামীদের গ্রেফতার করা হয়।

শনিবার(২১ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status