ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২ জুন ২০২৬ ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মনোহরগঞ্জে প্রযুক্তির বিকাশে কম্পিউটার ল্যাব ও দেয়ালিকা উদ্বোধন
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Saturday, 21 December, 2024, 5:16 PM

মনোহরগঞ্জে প্রযুক্তির বিকাশে কম্পিউটার ল্যাব ও দেয়ালিকা উদ্বোধন

মনোহরগঞ্জে প্রযুক্তির বিকাশে কম্পিউটার ল্যাব ও দেয়ালিকা উদ্বোধন

কুমিল্লার মনোহরগঞ্জের পশ্চিম বাতাবাড়িয়া গ্রামের শিক্ষাথী ও তরম্নণদের প্রযুক্তিগত মেধাবিকাশের লক্ষে কম্পিউটার ল্যাব ও দেয়ালিকা উদ্বোধন করা হয়েছে।


 শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার পশ্চিম বাতাবাড়িয়া গ্রামে এ কম্পিউটার ল্যাব ও দেয়ালিকা উদ্বোধন এবং পুরষ্কার বিতরণ করা হয়। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলোকিত পশ্চিম বাতাবাড়িয়া গ্রামের অন্যতম উপদেষ্টা ও লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আবদুল কুদ্দুস, উপদেষ্টা বেঙ্গল গ্রুপের ডিজিএম হারুনুর রশিদ, উপদেষ্টা আবু দাউদ, দৈনিক নতুন সময় এর উপদেষ্টা এম.এস দোহা, লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সহ-সভাপতি বাবু সুখেন সাহা, সাধারণ সম্পাদক আওরঙ্গ জেব খান রম্নবেল, লাকসাম প্রেস ক্লাবের সদস্য সচিব ফারুক আল শারাহ, বইপ্রেমী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ, মনির হোসেন, শামীম, স্বপন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিড়্গকিা রম্নমা ও তৃষ্ণা। বক্তারা বলেন, মনোহরগঞ্জের পশ্চিম বাতাবাড়িয়া একটি আলোকিত গ্রাম। এ গ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডার, স্বর্ণপদকপ্রাপ্ত জনপ্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক, কবি, সাহিত্যিক ও শিড়্গাবিদ সহ বিভিন্নস্তরের গুণীজন রয়েছেন। তাদের সম্মিলিতি প্রচেষ্টায় গ্রামটি সাফল্যের পথে এগিয়ে চলেছে। বক্তারা আরও বলেন, এলাকার গুণীজনদের আšত্মরিক প্রচেষ্টায় এখানে ব্যতিক্রমধর্মী যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে তা লাকসাম-মনোহরগঞ্জে মডেল শিড়্গা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

এলাকার গুণীজনরা অন্তরালে থেকে এ প্রতিষ্ঠানকে সামগ্রিক সহযোগিতা করে নিরক্ক্ষামুক্ত গ্রাম  গড়ার লক্ষে অনবদ্য ভূমিকা রেখে চলেছেন। আজ তাদের প্রচেষ্টায় কম্পিউটার ল্যাব (১০টি কম্পিউটার) যাত্রা শুরু করলো। এ কম্পিউটার ল্যাবের মাধ্যমে এলাকার শিক্ষাথী ফ্রিল্যান্সিং সহ প্রযুক্তি জ্ঞান অর্জনের সুযোগ পাবে।অনুষ্ঠানে কম্পিউটার ল্যাবের পাশে বিশিষ্টজনদের লেখা সম্বলিত ডিজিটাল ও শিক্ষাথীদের হাতের লেখা সম্বলিত পৃথক দেয়ালিকা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিক্ষাথীদের মধ্যে বার্ষিক পুরষ্কার
বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status