ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ জুন ২০২৬ ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
টিকটক করায় স্ত্রীকে হত্যার অভিযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 21 December, 2024, 12:35 PM

টিকটক করায় স্ত্রীকে হত্যার অভিযোগ

টিকটক করায় স্ত্রীকে হত্যার অভিযোগ

বরগুনার আমতলীতে ‘টিকটক করা’ নিয়ে পারিবারিক কলহের জেরে জুবেয়ারা জান্নাতি (১৭) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইমন সরদারের (১৮) বিরুদ্ধে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুবেয়ারা জান্নাতি ওই এলাকার সুমন রশিদীর মেয়ে। অভিযুক্ত ইমন সরদার একই এলাকার আল-আমিন সরদারের ছেলে। এ ঘটনার পর ইমন আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে।

জান্নাতির বাবা সুমন রশিদী অভিযোগ করেন, টিকটক করায় তার মেয়ের চুল কেটে অমানুষিক নির্যাতন চালান ইমন। এতে জান্নাতি অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালে ফেলে বাড়িতে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ইমন। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status