|
নিজের আর্থিক দুর্নীতির বিষয়ে যে ওপেন চ্যালেঞ্জ দিলেন হাসনাত আব্দুল্লাহ
নতুন সময় প্রতিবেদক
|
![]() নিজের আর্থিক দুর্নীতির বিষয়ে যে ওপেন চ্যালেঞ্জ দিলেন হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ওপেন চ্যালেঞ্জ দেন। দুর্নীতির অভিযোগ থাকলেও প্রকাশের আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার বিরুদ্ধে আনীত যে কোনো দুর্নীতির অভিযোগ যদি ১ টাকারও প্রমাণসহ উপস্থাপন করা যায়- তা হোক নথি, ভিডিও, অডিও, কিংবা কোনো ব্যক্তি নিজে স্বাক্ষ্য দিয়ে প্রমাণ করেন- তাহলে আমার অনুরোধ থাকবে সেটা আপনারা নির্ভয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করুন। সংবাদপত্রে প্রচার করুন এবং আমার বিরুদ্ধে মামলা করুন। তিনি আরও লেখেন, ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি- প্রমাণের ভিত্তিতে কোনো অভিযোগ প্রমাণিত হলে, সেটা যদি ১ টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
