ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
মধ্যম আয়ের দেশে কারিগরি শিক্ষার বিকল্প নেই: আফজাল হোসেন
শামীম শেখ
প্রকাশ: Thursday, 5 December, 2024, 7:25 PM
সর্বশেষ আপডেট: Thursday, 5 December, 2024, 7:31 PM

মধ্যম আয়ের দেশে কারিগরি শিক্ষার বিকল্প নেই: আফজাল হোসেন

মধ্যম আয়ের দেশে কারিগরি শিক্ষার বিকল্প নেই: আফজাল হোসেন

দারিদ্র্যতা বিমোচনে উদ্যোক্তা উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। উন্নয়নের লক্ষ্যে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিতে হবে। সরকারি আর্থিক সহযোগিতার মাধ্যমে উদ্যোক্তাগণকে অনুপ্রাণিত করতে হবে। দৈনিক নতুন সময়কে দেয়া সাক্ষাৎকারে আম্দা  ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (এআইইটি) এর চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রাইভেট পলিটেকনিক এন্টারপ্রিওনিয়ারস্ অ্যাসোসিয়েশন (বিপিপিইএ) এর যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন এসব কথা বলেন। 

নতুন সময়: আপনার পরিচালিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাই?
আফজাল হোসেন: ‘দেশ গড়তে শিক্ষা চাই, কারিগরি শিক্ষার বিকল্প নাই’ স্লোগানকে ধারণ করে রামপুরা, বাড্ডা, খিলগাঁও, মগবাজারসহ আশেপাশের এলাকার শিক্ষার্থী ও তরুণ-তরুণীদের মাঝে কারিগরি শিক্ষার আলো পৌঁছিয়ে দেয়ার লক্ষ্যে ২০১১ সালে পূর্ব হাজীপাড়া, রামপুরা, ঢাকায় প্রতিষ্ঠিত হয় আম্ দা ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (অওঊঞ)। মূলত প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এ্যাফিলেশন নিয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ৩টি টেকনোলজিতে ছাত্র-ছাত্রী ভর্তি করানো হয়, সিভিল, ইলেকট্রিক্যাল ও কম্পিউটার টেকনোলজি। এর পাশাপাশি  প্রতিষ্ঠানটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি (ঘঝউঅ) কর্তৃপক্ষের স্কিল ট্রেনিং প্রভাইডার (ঝঞচ) হিসেবেও অনুমোদন লাভ করে। আরপিএল (জচখ) মুডে টেকনিশিয়ানদের বিভিন্ন ট্রেডে সর্ট কোর্সের লেভেল-২,৩ ও ৪ সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করা হয়। শর্ট কোর্সগুলো হচ্ছেঃ- ১) ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনট্যানান্স-২   ২) জেনারেল কেয়ারগিভিং-২  ৩) গ্রাফিক্স ডিজাইন-৩    ৪) ওয়েব ডিজাইন-৩  ৫) ওভেন সুইং মেশিন অপারেশন-২  ঘঝউঅ এর সার্টিফিকেট গ্রহণ করে টেকনিশিয়ানগন খুব সহজেই ইউরোপ ও মধ্য প্রাচ্যের দেশে কাজ নিয়ে যেতে পারেন। তাছাড়া দেশেও রয়েছে অফুরন্ত কাজের সুযোগ।

নতুন সময়: কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে  কর্মসংস্থান সহজ হয়, এক্ষেত্রে আপনার শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে যাওয়ার চিত্রটি কেমন?
আফজাল হোসেন: "কারিগরি শিক্ষা নিলে সহজেই কর্ম মিলে" কথাটি অনেকাংশেই সত্য। আমাদের এখান থেকে পাশ করা শিক্ষার্থীরা বেশির ভাগই কোন না কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সহিত কাজ করছে। এমনকি এখানে পড়া অবস্থায়ও অনেকে চাকুরী পেয়ে যায়। তবে সেক্ষেত্রে তাদের নিজ নিজ ফিল্ডে/ টেকনোলজিতে অবশ্যই দক্ষতা থাকতে হবে।

নতুন সময়: আমাদের দেশের প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার গুরুত্ব এবং বর্তমান অবস্থা সম্পর্কে বলুন? 
আফজাল হোসেন: আমাদের মতো মধ্যম আয়ের দেশে কারিগরি শিক্ষার বিকল্প নাই। দারিদ্র বিমোচনে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে, আত্বকর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। আমাদের দেশকে ইউরোপ বা উন্নত দেশের আদলে গড়তে হলে প্রযুক্তিতে আরো উন্নত হতে হবে। জাপান, জার্মানীসহ অন্যান্য উন্নত দেশে কারিগরি শিক্ষায় শিক্ষিতের হার ৮০%, অন্যদিকে শিক্ষক সংকট, উপকরণের অভাব, অনুন্নত কারিকুলামসহ নানা সমস্যায় জর্জরিত দেশের কারিগরি শিক্ষা। বিপুল জনশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি শিক্ষায় সরকার বিশেষ জোর দিলেও কাক্সিক্ষত লক্ষ্য অর্জন হয়নি। ২০১২ সালে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে, ২০২০ সালের মধ্যে কারিগরি শিক্ষার্থী হবে ২০ শতাংশ। ২০২৪ সালে বলা হচ্ছে শিক্ষার্থীর হার ১৬ শতাংশ। তবে আন্তর্জাতিক কারিগরি শিক্ষার সংজ্ঞা ও বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য বিশ্লেষণ করে দেখা যায় এটি মূলত ৯ শতাংশ। [তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক, ৩০ নভেম্বর, ২০২৪] এক্ষেত্রে কারিগরি শিক্ষার হার অবশ্যই বাড়াতে হবে। সরকারকে আরও কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে এবং বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাবের মান-উন্নোয়নের জন্য সরকারি আর্থিক সহযোগিতার মাধ্যমে বেসরকারি উদ্যোক্তাগণের অনুপ্রাণিত করতে হবে।

নতুন সময়: কারিগরি শিক্ষাক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীরা কোন ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছে কি না? 
আফজাল হোসেন: যে সকল বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউট সমূহ এখন পর্যন্ত সরকারি কোন অনুদান পায়নি সে সমস্ত পলিটেকনিকের ল্যাবগুলিকে আরও আধুনিকায়ন করার জন্য ঐ সমস্ত পলিটেকনিকগুলিকে সরকারি সাহায্য বা অনুদান প্রদানের অনুরোধ জানাচ্ছি। তাই সরকারের কাছে আবেদন, যে সকল বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটগুলি এখনও কোনরূপ সরকারি সাহায্য বা অনুদান পায়নি তাদেরকে অনুদানের বা সরকারি সাহায্যের ব্যবস্থা করা জরুরি। সরকার দেশের শীল্পয়ানকে শিল্পখাতেকে এগিয়ে নেয়ার জন্য ১০০টি ইকোনমি জোন করেছেন এবং ১০০টি ইকোনমি যখন পূর্ণউদ্দমে চালু হবে, তখন প্রচুর মানুষের কর্মসংস্থান হবে সেক্ষত্রে দেশে অনেক দক্ষ কর্মী প্রয়োজন হবে। সে দক্ষ কর্মী তৈরি করতে আমাদের দেশের শিক্ষার্থীদেরকে তৈরি হওয়ার জন্য উদ্বুদ্ধ হতে হবে এবং আমরা মনে করি যে সেই সকল শিক্ষার্থীদের ঐ শিল্প কারখানাগুলোতে কর্মসংস্থানের জন্য অগ্রাধিকার দেওয়া দরকার। আমরা যদি বাইরের দেশ থেকে বিভিন্ন রকমের দক্ষ কর্মী নিয়ে এসে যদি শিল্পকারখানা পরিচালনা করি তাহলে দেশের বাইরে প্রচুর রেমিটেন্স চলে যায়। ফলে দেশের ২টি ক্ষতি হচ্ছে দেশের যে প্রচুর যুব সমাজ আছে তারা দক্ষকর্মীতে পরিণত হচ্ছে না এবং দেশের প্রচুর পরিমান রেমিটেন্স দেশ থেকে দেশের বাইরে চলে যাচ্ছে এটাও একটি বড় ক্ষতি। সেক্ষেত্রে দেশের কর্মীদেরকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করব। তাছাড়াও বিগত সরকারের আমলে কারিগরি শিক্ষা বোর্ড ২০২২ সালে ২০১৬ প্রবিধান পরিবর্তন করে ২০২২ প্রবিধান নামে নতুন একটি প্রবিধান চালু করেন। এতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা ৮টি সেমিস্টারেই তাদের বোর্ড ফাইনাল পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। ২০১৬ প্রবিধানে ৮ম পর্ব এর মধ্যে ৪র্থ থেকে ৮ম পর্ব পর্যন্ত বোর্ড মূল্যায়ন করতেন। ১ম থেকে ৩য় পর্ব পর্যন্ত ইন্সটিটিউট এ পরীক্ষা হতো। এস.এস.সি পাশ করে ছাত্র-ছাত্রীরা এখানে ভর্তি হয়ে নতুন নিয়মের আওতায় পড়ে অনেকটাই বিভ্রান্ত হয়ে যায় এবং অনেক ছাত্র-ছাত্রী ১ম পর্বে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে বিভ্রান্ত হয়ে ঝরে যায় এবং জেনারেল শিক্ষায় মনোনিবেশ করে। এতে করে কারিগরি শিক্ষার হার দ্রুত কমে যাচ্ছে। যার ফলে বাংলাদেশ প্রাইভেট পলিটেকনিক এন্টারপ্রিওনিয়ারস্ অ্যাসোসিয়েশন (বিপিপিইএ) এর দাবি ১ম থেকে ৩য় পর্ব পর্যন্ত পূর্বের ন্যায় ইন্সটিটিউট এ পরীক্ষা গ্রহণের জোর দাবি জানাচ্ছে। এতে করে প্রতিষ্ঠানসমূহে ভর্তি বৃদ্ধিসহ ১ম থেকে ৩য় সেমিস্টার পর্যন্ত শিক্ষার্থী ঝরে পড়া রোধ করা সম্ভব।

তাছাড়াও দেখা যায়, সরকারি পলিটেকনিকে ৮ম পর্বের শিক্ষার্থীগণ শিল্প কারখানায় বাস্তব প্রশিক্ষণ গ্রহণের সময় সরকারি প্রশিক্ষণ ভাতা/বৃত্তি পেয়ে থাকেন। অথচ বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীগণ এই প্রশিক্ষণ ভাতা পাচ্ছেন না। আমরা মনে করি এই সমস্যা দূর করা দরকার। বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের ৮ম পর্বের শিক্ষার্থীদের প্রশিক্ষণ ভাতা দেয়া দরকার।

নতুন সময়: কারিগরি শিক্ষা নিয়ে মানুষের উদ্দেশে কী বলবেন?
আফজাল হোসেন: দেশকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এবং বেকারত্বের বোঝা কমাতে হলে শিক্ষার্থীদের অবশ্যই কারিগরি শিক্ষায় পারদর্শী হতে হবে। কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে একজন শিক্ষার্থী ইচ্ছে করলে নিজেকে একজন এন্টারপ্রেওনিয়ার  বা একজন উদ্যেক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। তাই অভিভাবকসহ সকলের প্রতি আহ্ববান, আপনি আপনার সন্তানকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলুন এবং সন্তানকে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ করে দিন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status