ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
শরণখোলায় শহিদ জিয়া স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 December, 2024, 6:50 PM

শরণখোলায় শহিদ জিয়া স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন

শরণখোলায় শহিদ জিয়া স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন

বাগেরহাটের শরণখোলায় সোনলী অতীত ক্লাবের আয়োজনে ৮ দলিয় শহিদ জিয়া স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন করেন  প্রধান অতিথী বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর মোস্তফা কামাল। ৫ ডিসেম্বর বিকাল ৪ টায় রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শরণখোলা শাখার সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোল্ল্যা ইসাহাক আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, বিএনপি নেতা মোল্লা মিজানুর রহমান, এমএ মাসুম, যুব দলের আহবায়ক ইব্রাহিম মোল্লা, সদস্য সচিব আল আমিন খান, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সোহাগ, যুবদল নেতা ও শরণখোলা সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি আবুল বাসার, শরণখোলা উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন গাজী। অনুষ্ঠানে ধারাভাষ্যকার ছিলেন সাংবাদিক শামিম হাসান সুজন। উদ্বোধনী খেলায় পশ্চিম রাজৈর যুবসংঘ ১-০ গোলে রায়েন্দা ভাইভাই খেলাঘর কে পরাজিত করে। খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারী মোহাম্মদ সাহেদ চৌধুরী।                        

নইন আবু নাঈম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status