ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
ভোলায় ডাকাত শামসুদ্দিনকে আটক করেছে র‍্যাব-৮
তুহিন খন্দকার, ভোলা
প্রকাশ: Thursday, 5 December, 2024, 6:47 PM

ভোলায় ডাকাত শামসুদ্দিনকে আটক করেছে র‍্যাব-৮

ভোলায় ডাকাত শামসুদ্দিনকে আটক করেছে র‍্যাব-৮

ভোলার বোরহানউদ্দিনে  অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি কুখ্যাত ডাকাত সামছুউদ্দিন (৫২) কে আটক করেছে র‍্যাব-৮। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজী, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ডাকাত শামছুদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের মৃত আলতাফ হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (০৫ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদে উপজেলার হাসাননগর ইউনিয়নের মির্জাকালু মাছঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় অভিযান পরিচালনা করেন র‍্যাব-৮ এর ভোলা জেলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি।

এসময় তিনি জানান, কুখ্যাত ডাকাত শামসুদ্দিন এর বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তার মধ্যে তিনটি মামলায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে।  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হই। বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ ছিদ্দিকুর রহমান জানান, বোরহানউদ্দিনের হাসাননগর ইউনিয়নের কুখ্যাত ডাকাত সামছুর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় ১টি ছিনতাই ও অস্ত্র নিয়ে ডাকাতি করা, চাঁদার টাকা আদায় করার অপরাধে আরো একটি মামলা রয়েছে। এছাড়া পার্শ্ববর্তী তজুমদ্দিন থানায় তার নামে ডাকাতি, চুরি, হত্যাচেষ্টাসহ নানা অপরাধ সংঘটিত করার কারনে আরো ৪টি মামলা রয়েছে। অভিযান শেষে র‍্যাব-৮ ডাকাত শামসুদ্দীনকে বোরহানউদ্দিন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status